1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ প্রকাশ

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৬৪ বার পঠিত

চলতি শিক্ষাবর্ষে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ১০ এপ্রিল। এসএসসি ও সমমান পরীক্ষার প্রবেশপত্র আগামী ১১ মার্চ দেওয়া শুরু হবে শেষ হবে ১২ মার্চ। এই প্রবেশপত্র পরীক্ষা শাখা থেকে বিতরণ করা হবে। আগামী ১১ ও ১২ মার্চ ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর অধীন জেলাগুলোর স্কুল প্রবেশপত্র বিতরণ করবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়। বোর্ডের অধীন সব কেন্দ্রসচিবকে এ চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ২০২৫ সালের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা শাখা থেকে বিতরণ করা হবে। আগামী ১১ মার্চ ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর ও টাঙ্গাইল জেলার প্রবেশপত্র দেওয়া হবে। পরদিন ১২ মার্চ নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর,গোপালগঞ্জ, মানিকগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রবেশপত্র বিতরণ করা হবে।

এতে আরও বলা হয়, কেন্দ্রসচিব নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষক (স্বাক্ষর সত্যায়িতসহ) কেন্দ্রের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপত্র অফিস চলাকালে গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। কোনো অবস্থাতেই শিক্ষক ছাড়া অন্য কোনো ব্যক্তিকে প্রবেশপত্র গ্রহণ করার ক্ষমতা দেওয়া যাবে না।

চিঠির তথ্যানুযায়ী, কেন্দ্রসচিব প্রবেশপত্র হাতে পাওয়ার পর ১৩ মার্চের মধ্যে তা শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ সম্পন্ন করতে হবে। কোনো প্রবেশপত্রে ভুল-ত্রুটি থাকলে তা ১৬ থেকে ২৫ মার্চের মধ্যে বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে জমা দিয়ে সংশোধন করিয়ে নিতে হবে। পরে কোনো জটিলতার সৃষ্টি হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান দায়ী থাকবেন।

গত ১২ ডিসেম্বর এসএসসি পরীক্ষার সূচি পরিবর্তন করা হয়। বৈসাবি উৎসবের কারণে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। এ তারিখ পরিবর্তন করে গত ১৯ ফেব্রুয়ারি সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সংশোধিত সূচি অনুযায়ী ১০ এপ্রিল এসএসসি পরীক্ষা শুরু হবে। তত্ত্বীয় পরীক্ষা চলবে ১৩ মে (বাংলা দ্বিতীয়পত্র) পর্যন্ত। তবে আগের মতোই ১০ মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। ১৮ মের মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর