1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মহিলাকে ছুরিকাঘাত, সিলেটে ছিনতাইকারীক আটক

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৪ বার পঠিত

সিলেট নগরে এক ছিনতাইকারীকে আটকের পর গণধোলাই দিয়েছে জনতা। মহিলাকে ছুরিকাঘাতের পর ছিনতাই করে পালানোর চেষ্টাকালে ছিনতাইকারীকে আটক করা হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে নগরের মিরের ময়দান পায়রা আবাসিক এলাকায় ছিনতাইয়ের শিকার হন জনৈক মহিলা। পরে লোকজন ধাওয়া করে নগরের সুবিদবাজার বনকলাপাড়া থেকে মোটরসাইকেলসহ ছিনতাইকারীকে আটক করেন।

স্থানীয়রা জানান, নগরের মিরেরময়দান থেকে মোটরসাইকেলে যুবকরা রিকশার গতিরোধ করে মহিলাকে ছুরিকাঘাত করে স্বর্ণের চেইন ছিনতাই করে। তারা নগরের সুবিদবাজারের দিকে পালিয়ে যায়। ওই মহিলার চিৎকারে আশপাশের লোকজন মোটরসাইকেলটিকে ধাওয়া করেন। এক পর্যায়ে সুবিদবাজার বনকলাপাড়া থেকে মোটরসাইকেলসহ এক ছিনতাইকারীকে ধরতে সক্ষম হন।

স্থানীয় বাসিন্দা সলমান আহমদ চৌধুরী জানান, জনতা প্রায় ২৫ মিনিট ধাওয়া করে ঝুঁকি নিয়ে ছিনতাইকারীদের একজনকে আটক করতে সক্ষম হন। ছিনতাইকারীর কাছ থেকে একটি ছোরা উদ্ধার করেন। ওই সময় ছিনতাইকারীদের মোটরসাইকেলের নাম্বার প্লেট ডেকে রেখেছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর