1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে রাত্রিকালীন চেকপোস্ট-টহল ডিউটি জোরদার

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭২ বার পঠিত

সুনামগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রাত্রিকালীন পুলিশি চেকপোস্ট ও টহল ডিউটি জোরদার করা হয়েছে। মঙ্গলবার দিনগত রাতভর (২৫ ফেব্রুয়ারি) জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসব চেকপোস্ট ও টহল ডিউটি সরেজমিনে পরিদর্শন করেন।

তারা দায়িত্বপ্রাপ্ত অফিসার ও ফোর্সদের সঙ্গে কথা বলেন এবং সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের বিষয়ে নির্দেশনা প্রদান করেন। এ সময় চোরাচালান, অবৈধ বালু পরিবহণ ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এছাড়া দায়িত্বরত পুলিশ সদস্যদের আরও সক্রিয় ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়।

রাত্রিকালীন বিশেষ এই তদারকিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন), পুলিশ সুপার (সাময়িক দায়িত্ব) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান ও সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক। জেলা পুলিশের কার্যক্রম আরও সক্রিয় ও জনবান্ধব করতে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর