1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

সুনামগঞ্জ চেম্বার বিষয়ে ব্যবসায়ী-সাংবাদিকদের সাথে প্রশাসনের মতবিনিময়

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৮ বার পঠিত

সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি ও পরবর্তী করণীয় বিষয়ে সুনামগঞ্জ জেলার ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যবসায়ী-সাংবাদিকবৃন্দ তাদের মতামত তুলে ধরেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা চলে।

প্রসঙ্গত, গত ১৩ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন শাখার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ নাভিদ শাফিউল্লাহ এক আদেশে অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল’কে ওই প্রতিষ্ঠানে প্রশাসক হিসেবে নিয়োগ দেন। মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ- সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কমিটির বিশৃঙ্খল পরিস্থিতির কারণে ব্যবসা-বাণিজ্য সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে না বলে এই সংগঠনের সাধারণ সদস্যরা অভিযোগ করেছেন। বর্তমানে এই প্রতিষ্ঠানে কোনো পরিচালনা পর্ষদ নেই। ফলে প্রতিষ্ঠানের কোনো কার্যক্রমও নেই। তাই ধারাবাহিক কার্যক্রম বজায় রাখা এবং ব্যবসা-বাণিজ্যে চলমান অস্থিরতা দূর করতে বাণিজ্য সংগঠন আইন ২০২২–এর ১৭ ধারা অনুসারে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) এই প্রতিষ্ঠানের প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়।

আগামী ১২০ দিনের মধ্যে প্রশাসক একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, সুনামগঞ্জের ব্যবসায়ীদের এই সংগঠনে দীর্ঘদিন থেকে সভাপতি ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল হুদা চপল। এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্টও ছিলেন চপল। হাসিনা সরকার গদিচ্যুত হওয়ার পর বিভিন্ন মামলায় আসামী হওয়ায় আত্মগোপনে রয়েছেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর