1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

৪ গোলের জয়ে পয়েন্ট তালিকায় বড় লাফ চেলসির

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৯ বার পঠিত

একপেশে পারফরম্যান্স দেখিয়ে সাউদাম্পটনকে ৪-০ গোলে বিধ্বস্ত করলো চেলসি। দুর্দান্ত এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় সাত থেকে এক লাফে চতুর্থ স্থানে উঠে এসেছে ব্লুজরা। আর সাউদাম্পটন টেবিলের তলানিতেই আটকে রয়েছে।

দলের মূল স্ট্রাইকার নিকোলাস জ্যাকসনের ইনজুরির কারণে চেলসির গোলস্কোরিংয়ে সমস্যা হচ্ছিল, ফলে ডিফেন্ডারদেরও গোলের সুযোগ কাজে লাগাতে হয়।

তবে, চেলসি ম্যাচের শুরু থেকেই আধিপত্য ধরে রাখে। খেলার মাত্র এক মিনিটের মাথায় অ্যারন রামসডেল কোল পালমারের শট পায়ের সাহায্যে রুখে দেন। কিন্তু সেই কর্নার থেকে টোসিন আদারাবিওইোর হেডের পর ব্যাক পোস্টে দাঁড়িয়ে ক্রিস্টোফার এনকুনকু বল জালে পাঠিয়ে চেলসিকে এগিয়ে দেন।

এরপর, ফ্রান্সের ফরোয়ার্ড এনকুনকু গোলদাতার ভূমিকা থেকে সরিয়ে অ্যাসিস্ট করেন। তার নিখুঁত পাস পেয়ে চেলসির পর্তুগিজ উইঙ্গার পেদ্রো নেতো বাম পায়ের শটে বল রামসডেল ও নিয়ার পোস্টের মাঝ দিয়ে জালে জড়ান।

প্রথমার্ধের শেষ মুহূর্তে চেলসি আরও একবার স্কোরলাইন বাড়ায়। ৪৫তম মিনিটে পেদ্রো নেতোর ফ্রি-কিক থেকে লেভি কলউইল হেড করে গোল করেন, ফলে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ব্লুজরা।

এরপর, ম্যাচের ৭৮তম মিনিটে ১৯ বছর বয়সী বদলি খেলোয়াড় টাইরিক জর্জের নিখুঁত পাস থেকে স্প্যানিশ উইং-ব্যাক মার্ক কুকুরেয়া গোল করলে ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় চেলসির।

এই ম্যাচের আগে চেলসি সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচের চারটিতে হেরেছিল, যার ফলে তারা সপ্তম স্থানে নেমে গিয়েছিল। দুর্দান্ত জয় তাদের শুধু লিগ টেবিলে ওপরেই তুলে আনেনি, আগামী মৌসুমে ইউরোপীয় প্রতিযোগিতার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর