1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

ঢাকা-সিলেট রুটে অতিরিক্ত ভাড়ায় আটাবের হুঁশিয়ারি

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৮ বার পঠিত

সিলেটবাসীর সঙ্গে বিমানের বিমাতাসুলভ আচরণে এবার ক্ষুব্ধ হয়েছে আটাব নেতৃবৃন্দ। তারা জানিয়ে দিয়েছেন, বিমান ভাড়ায় বৈষম্য দূর করে সমতা না আনলে বাংলাদেশ বিমান বয়কটসহ বিমান অফিস ঘেরাওয়ের কর্মসূচি দেয়া হবে।

মঙ্গলবার রাতে সিলেট নগরীর জিন্দাবাজারস’ আঞ্চলিক কার্যালয়ে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে আটাব সিলেটের আঞ্চলিক সভাপতি মো. জিয়াউর রহমান খান রেজওয়ান বলেন, ‘যেখানে ঢাকা-চট্টগ্রাম রুটে বিমান ভাড়া সাড়ে ৩ থেকে ৪ হাজার টাকা, সেখানে তুলনামূলক কম দূরত্বের সিলেট-ঢাকা রুটের যাত্রীদের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১২ হাজার টাকা। এটি সম্পূর্ণ অযৌক্তিক এবং সিলেটের জনগণের প্রতি বিমানের বৈষম্যমূলক মনোভাবের স্পষ্ট প্রমাণ।’

তিনি বলেন, ‘ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো বাংলাদেশ এয়ারলাইনসে ঘাপটি মেরে আছে। অনতিবিলম্বে বাংলাদেশ বিমানকে এসব দোসর মুক্ত করতে হবে এবং পর্যটন নগরী সিলেটের সঙ্গে দেশ-বিদেশের সব গন্তব্যে ন্যায্য ভাড়ায় বিমান চলাচল নিশ্চিত করতে হবে। পাশাপাশি যাত্রীসেবার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’ সভায় আটাবের সিলেট আঞ্চলিক সাধারণ সম্পাদক দেওয়ান রুশো চৌধুরীর পরিচালনায় আরও বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল হক, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির, আঞ্চলিক পরিষদের সদস্য দিদার আহমদ, আব্দুল বাসিত, সিরাজুল ইসলাম প্রমুখ।

বক্তারা সরকারের সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ বিমানকে যাত্রীবান্ধব করতে হলে সবার জন্য সমান ভাড়া ও উন্নত সেবা নিশ্চিত করতে হবে। সিলেটবাসী কোনোভাবেই বিমানের এ বৈষম্যমূলক আচরণ মেনে নেবে না। দ্রুত এ সমস্যা সমাধান না হলে সিলেটের জনগণ বিমান বয়কটসহ কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর