1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

ধর্মপাশায় হযরত লোড়া পীর (রঃ) ও হযরত কালাম শাহ (রঃ) মাজারে দুর্বৃত্তদের আগুন

ফারুক আহমেদ, ধর্মপাশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৭ বার পঠিত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের হেলিপ্যাড মাঠের সংলগ্ন এলাকায় অবস্থিত পীরে কামেল হযরত কালাম শাহ (রঃ) মাজারে বুধবার (২৭ফেব্রুয়ারি) রাত অনুমান ১২টার দিকে দুর্বৃত্তরা আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। রাতের আধারে মাজারে আগুন দেখে আশপাশের স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে এনে উপজেলা প্রশাসনকে জানায়। পরে ধর্মপাশা থানার একদল পুলিশের ফোর্স এসে তা তদন্ত করে যায়। এ সময়ের ভিতরে মাজারের গিলাফ ও সামিয়ানার বেশির ভাগ অংশ পুড়ে যায়।

এর ছাড়াও গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোর রাত অনুমান ৪টার দিকে ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের রাজনগর গ্রামে ও সদর হাসপাতালে সংলগ্নে অবস্থিত হযরত শাহ লোড়া পীর (রঃ) মাজারে প্লাস্টিকের বোতলে পেট্রোল ভরে এতে আগুন লাগিয়ে তা মাজারে ছুড়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে মাজারের গিলাফ ও সামিয়ানার বেশির ভাগ অংশ পুড়ে গেছে। এ ছাড়া মাজারের পশ্চিমপাশের মাঠে দুটি সাউন্ড বক্সের বেশ কিছু অংশ পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। পরে এ ঘটনায় মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান (৩৫) সোমবার দুপুরে ধর্মপাশা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। তবে ধারণা করা হচ্ছে একই ভাবে হযরত কালাম শাহ (রঃ) মাজারে দুর্বৃত্তরা রাতের আধারে আগুন দিয়েছে। এতে করে এলাকায় এই উপজেলায়য় যত মাজার আছে এবং মাজার ছাড়াও সর্ব মহলে দুর্বৃত্তদের আগুন আগুন ভয়ে আত*ঙ্কের বিরাজ করছে। এতে করে মাজার সংলগ্ন আশপাশের মানুষের জানমালের নিরাপত্তা হীনতা বিরাজ করছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, হযরত শাহ লোড়া পীর (রঃ) মাজারে ৪৫ তম ওরশ মোবারক উপলক্ষ্যে গত রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত আটটা থেকে তিনদিনব্যাপী মিলাদ মাহফিল, সামা কাউয়ালি গানের আয়োজন করা হয়। প্রথম দিনের কার্যক্রম রাত আড়াইটার দিকে শেষ হয়। সোমবার ভোর সোয়া চারটার দিকে মাজারে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন এগিয়ে এসে তা নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে মাজারের গিলাফ ও সামিয়ানার বেশির ভাগ অংশ পুড়ে যায়।

মাজারে আগুন দেওয়ার ব্যাপারে হযরত কালাম শাহ (রঃ) দ্বিতীয় ছেলে শাহ আরিফুল হক রনির সাথে কথা বললে তিনি বলেন, আমি বাড়িতে ছিলাম না ময়মনসিংহে ছিলাম। আমার বাবার মাজারে কে বা কারা আগুন দিয়েছে তা আমি জানিনা। তবে যারা আগুন দিয়েছে তারা কাজটি ভালো করেনি। এভাবে আল্লাহ’র অলিদের সাথে বেয়াদবি করা ঠিক হয়নি। সকল মাজারের খাদেম, মতোয়ালি ও অলী প্রেমীদের আমি বলবো আপনারা সদায় সজাগ দৃষ্টি রাখুন এবং মাজারে আগুন দেওয়ার এই দুর্বৃত্তদের প্রতিহত করুন আর এদের ধরে প্রশাসনের কাছে সোপর্দ করুন। এব্যাপারে আমি থানায় লিখিত অভিযোগ করবো। অভিযোগ লেখা এখন প্রক্রিয়াধীন।

ধর্মপাশা থানার এসআই হাফিজুল ইসলাম বলেন, হযরত শাহ লোড়া পীর (রঃ) এর মাজের আগুন ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটির তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। আর হযরত কালাম শাহ (রঃ) এর মাজারে আগুন দেওয়ার খবর শোনেছি। এখন কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর