1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

রমজানে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সুনামগঞ্জ পুলিশ সুপারের মতবিনিময়

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৬ বার পঠিত

পবিত্র মাহে রমজানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ব্যবসায়ী-সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার (সাময়িক দায়িত্ব) তাপস রঞ্জন ঘোষ।

বৃহস্পতিবার বেলা ৩টায় পুলিশ সুপারের কনফারেন্স রুমে এ সভা চলে।

সভায় রমজানকে সামনে রেখে খাদ্যদ্রব্যসহ ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই, চাঁদাবাজি, বখাটেপনা রোধ, ক্রেতা সাধারণের নিরাপত্তা ব্যবস্থা, যানজট নিরসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন), পুলিশ সুপার (সাময়িক দায়িত্ব) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম, সুনামগঞ্জের ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর (টিআই) মোহাম্মদ হানিফ মিয়া।

ঘন্টাব্যাপী চলা মতবিনিময় সভায় ব্যবসায়ী-সাংবাদিকবৃন্দ গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। এসময় পুলিশ সুপার বলেন, সুনামগঞ্জের মানুষকে ভালো রাখতে তিনি বদ্ধপরিকর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর