1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জে বিএনপির কমিটি প্রত্যাখান করে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন

শান্তিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭১ বার পঠিত

নবগঠিত শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি প্রত্যাখান করে বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১১টায় শান্তিগঞ্জ বাজার চত্বরে বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল করেন। এর আগে সংবাদ সম্মেলন করে নবগঠিত কমিটিতে আওয়ামী দোসরদের অন্তর্ভুক্তির অভিযোগ তুলে কমিটি প্রত্যাখান করা হয়।

সংবাদ সম্মেলন বক্তারা বলেন , আওয়ামী লীগের সুবিধাভোগী ও পৃষ্ঠপোষকরা শান্তিগঞ্জ উপজেলা বিএনপির কমিটিতে পুরষ্কৃত হয়েছে। আওয়ামী দোসরদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য কমিটি করা হয়েছে। ত্যাগীদের বাদ এই কমিটি করায় তৃণমূলের নেতা-কর্মীরা নবগঠিত কমিটি প্রত্যাখান করছেন। বিগত সময়ে যারা দলের জন্য আন্দোলন সংগ্রাম করেছে তাদের মূল্যায়ন করা হয় নাই। আওয়ামী দোসরদের বাদ দিয়ে নতুন কমিটি ঘোষণার দাবি জানান তারা৷

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ছলিব নূর বাচ্চু, ইসমত পাশা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান, বিএনপি নেতা সেলিম আহমেদ, আব্দুল লতিফ, শান্তিগঞ্জ উপজেলা জাসাসের আহবায়ক নাজমুল হোসেন, জেলা জাসাসের সদস্য এসএম রাবেদ, বিএনপি নেতা শের আলম শিশু, আব্দুস শাহিদ, জমির মিয়া, ওয়াকিব মিয়া, যুবদল নেতা আব্দুল কাইয়ুম, মোফাসসির আহমদ, মোরশেদ আহমদ, ছাত্রদল নেতা রেজওয়ান, শিপন ও ইমনসহ আরো অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর