সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় ইসাক আলী (৪৬) নামের এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দক্ষিণ সুরমাস্থ লালাবাজার অতিরবাড়ি নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে। নিহত ইসাক আলী (৪৬) সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৬নং ওয়ার্ডের হাবরা এলাকার মৃত আব্দুল ওয়ালীদের ছেলে। এ ঘটনায় আহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি বলে জানা গেছে। এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান নতুন সিলেটকে বলেন, দুর্ঘটনার ঘটনায় একজন মারা গেছেন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনাকবলিত বাস, পিকআপ ও দুই মোটরসাইকেল পুলিশ হেফাজতে নিয়েছে। ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট লাগে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় ইসাক আলী (৪৬) নামের এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দক্ষিণ সুরমাস্থ লালাবাজার অতিরবাড়ি নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
নিহত ইসাক আলী (৪৬) সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৬নং ওয়ার্ডের হাবরা এলাকার মৃত আব্দুল ওয়ালীদের ছেলে। এ ঘটনায় আহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি বলে জানা গেছে।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান নতুন সিলেটকে বলেন, দুর্ঘটনার ঘটনায় একজন মারা গেছেন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনাকবলিত বাস, পিকআপ ও দুই মোটরসাইকেল পুলিশ হেফাজতে নিয়েছে। ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট লাগে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।