1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৩ বার পঠিত

শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই শ্লোগান নিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মো. জিয়াউল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত জেলা সমাবেশের সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কমকন্ড্যান্ট রুবায়েত বিন সালাম।

সুনামগঞ্জ সদর উপজেলা আনসার ও বিডিপি অফিসার তোফায়েল আহমেদ এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লে. কর্ণেল শাহীন আহমদ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জের পরিচালক সঞ্জয় চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন। অনুষ্ঠানে জেলার সকল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যবৃন্দের সরব উপস্থিতি ছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর