1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

এসএসসি পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি আন্দোলনরত শিক্ষকদের

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৯৫ বার পঠিত

আসন্ন ঈদুল ফিতরের আগে শতভাগ উৎসব ভাতা না পেলে এসএসসি পরীক্ষার কেন্দ্রের দায়িত্ব পালন বর্জন করবেন জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা। এজন্য দ্রুত শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন তারা।

শনিবার (০১ মার্চ) বিকেলে দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এ কথা জানান এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী ঐক্য জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজীজী।

এ শিক্ষক নেতা জানান, ‘টানা ১৮ দিন ধরে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছেন। তবে এখনো শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি মেনে নেওয়া হয়নি। আসন্ন ঈদের আগে শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করা না হলে ঈদের পর অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষার দায়িত্ব পালন থেকে শিক্ষকরা বিরত থাকবেন।’

অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজীজী আরও বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা স্কুলের কর্মচারীর চেয়েও কম। বাড়ি ভাড়া পান মাত্র এক হাজার টাকা। আর চিকিৎসা ভাতা ৫০০ টাকা। বর্তমান বাজারে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের ভিজিট ৮০০ থেকে এক হাজার টাকা। আর এক হাজার টাকা দিয়ে কোথায় বাড়ি ভাড়া পাওয়া যায় সেটি সরকার ভালো বলতে পারবে। আমাদের দাবি যৌক্তিক। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকরা রাজপথ ছাড়বেন না।’

এর আগে গত ২০ ফেব্রুয়ারি আন্দোলনরত শিক্ষকদের শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রায় বাধা দেয় পুলিশ। এরপর আট সদস্যের প্রতিনিধিদল আলোচনা জন্য সচিবালয়ে যান। এ বৈঠকে আশ্বাস পেলেও কোনো সুনির্দিষ্ট ঘোষণা আসেনি এখনো। শিক্ষকরা বলছেন, দাবি না মানা পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর