1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

চিকনাগুল ইউনিয়নে মরহুম সাজিদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২০৩ বার পঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে মরহুম সাজিদ আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রবাসী মাহতাব আহমদ ও রাসেল আহমেদ, সানোয়ার উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় দরিদ্র, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত ১শত মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে জৈন্তাপুর উপজেলা চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাটি গ্রামস্থ বাড়ীতে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণে বক্তারা বলেন, মরহুম সাজিদ আলী ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের দারিদ্র ও দুর্ভোগ নিরসন এবং শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমানের উন্নতি সাধনের লক্ষ্যে বিভিন্ন ধরনের কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই আলোকে প্রতি বছরের ন্যায় এবারো পবিত্র মাহে রমজানের আগে দিনমজুর ও খেটে-খাওয়া মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে করে অসহায় মানুষের কষ্ট খানিকটা লাঘব হবে। বক্তারা ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তাই সমাজে ভেদাভেদ ভুলে দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। পরিশেষে মরহুম সাজিদ আলী ফাউন্ডেশনের সফলতা কামনা করে মোনাজাত করা হয়।

এর তদারককারী সমাজসেবী জামাল আহমদ জানান গরীব, দুস্থ, ও এতিম পরিবারের প্রত্যেককে ৫ কেজি চাল, ১ কেজি তৈল, ২ কেজি আলু,১ কেজি ডাল, ২ কেজি পিয়াজ, ছোলা, ১ কেজি খেজুর সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন আব্দুল হক, মখলিছুর রহমান, মাস্টার হেলাল আহমেদ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর