1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১২৯ বার পঠিত

দুই দলই দাঁড়িয়ে একই বিন্দুতে। বাংলাদেশ এবং পাকিস্তান – দুই দলকেই হারিয়েছে ভারত এবং নিউজিল্যান্ড। যে কারণে আগেই দুই দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হলো ভারত এবং নিউজিল্যান্ড।

গুঞ্জন ছিল এই ম্যাচে হয়তো খেলতে পারবেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা। হালকা চোট ছিল তার। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেলো রোহিত শর্মা ফিট এবং নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল সান্তনারের সঙ্গে টস করতে নেমেছেন।

টস করতে নেমে অবশ্য জয় পেলেন নিউজিল্যান্ড অধিনায়কই। তিনি টস জিতে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন ভারত অধিনায়ককে। নিজেরা প্রথমে বোলিং করাকে বেছে নিলেন।

ভারতীয় দলে একটি পরিবর্তন আনা হয়েছে। হর্ষিত রানাকে বিশ্রাম দিয়ে দলে নেয়া হয়েছে বরুন চক্রবর্তিকে। এছাড়া নিউজিল্যান্ডও একটি পরিবর্তন এনেছে। ডেভন কনওয়েকে বিশ্রাম দিয়ে নেয়া হয়েছে ড্যারিল মিচেলকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর