1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

রমজানে ভিক্ষুকবিরোধী অভিযান শুরু করেছে দুবাই

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১০৪ বার পঠিত

পবিত্র রমজানে ভিক্ষাবৃত্তি রোধে অভিযান শুরু করেছে দুবাইয়ের পুলিশ। শুক্রবার থেকেই শুরু হয়েছে এ অভিযান। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো আমিরাতেও রোজা শুরু হয়েছে ১ মার্চ থেকে। পুরো রমজান মাসজুড়ে চলবে এ অভিযান।

বিশ্বের শীর্ষ ধনীদের অন্যতম গন্তব্যস্থল দুবাইয়ে আগেও ভিক্ষুক ছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বেশ বৃদ্ধি পেয়েছে ভিক্ষুকদের সংখ্যা। এই ভিক্ষুকদের একটি বড় অংশ পাকিস্তানি। রমজান মাসে দুবাইয়ে ভিক্ষুকদের তৎপরতা বেড়ে যায়।

পুলিশের তথ্য অনুসারে, শিশু ও বয়স্কদের অসহায় হিসেবে প্রদর্শন করা, শারীরিক অক্ষমতাতে প্রদর্শন করা সহানুভূতি অর্জনের চেষ্টা, অসুস্থতা বা আহত হওয়ার ভান করা, মসজিদ নির্মাণের ভুয়া তথ্য প্রচার করে তহবিল গঠনের চেষ্টাসহ বিভিন্ন কৌশল অবলম্বন করে এই ভিক্ষুকরা।

মধ্যপ্রাচ্যেরর উন্নত দেশগুলোতে ভিক্ষাবৃত্তি রীতিমতো শাস্তিযোগ্য অপরাধ।

ভিক্ষাকে নিরুৎসাহিত করতে দুবাইয়ে প্রথম ভিক্ষুকবিরোধী অভিযান হয়েছিল ২০১৯ সালের রমজান মাসে। তারপর থেকে প্রতি বছর রমজানে পরিচালিত হচ্ছে অভিযান। দুবাই পুলিশের তথ্য অনুসারে, গত পাঁচ বছরের অভিযানে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে ২০৮৫ জন ভিক্ষুককে। এর মধ্যে গত বছর রমজান মাসে দুবাইয়ে গ্রেপ্তার হয়েছিলেন ৩৮৪ জন ভিক্ষুক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর