1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে ৩৮৮ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ৩

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

এসএমপি সিলেট এর কোতয়ালী থানাধীন আম্বরখানাস্থ পূর্ব দরগাগেইট এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৮৮ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

সোমবার (৩ মার্চ) দিবাগত রাত ১টা ২০মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-৯ (সিলেট সিপিএসসি) এর একটি আভিযানিক দল।

গ্রেফতারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার রাজনগর হাট গ্রামের মঞ্জব আলীর ছেলে অলিউর রহমান পারভেজ (৩১), সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার দোহালিয়া গ্রামের আব্দুল মোনাফের ছেলে মোঃ টিপু আহমদ (৪২) এবং সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার বিলাজুর গ্রামের ধরনী বিশ্বাসের ছেলে রতন বিশ্বাস (২০)।

এসময় তাদের সাথে থাকা মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত মালামাল এসএমপি সিলেট এর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ সিলেটের গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর