1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ আন্ত: জেলা ডাকাতদলের সর্দার গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৭১ বার পঠিত

আগ্নেয়াস্ত্রসহ আন্ত:জেলা ডাকাতদলের সর্দার মর্তুজ আলীকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার রাতে শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গনিগঞ্জ বাজার থেকে মর্তুজ আলীকে গ্রেফতার করা হয়। উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের চেরাগ আলীর ছেলে তিনি।

জানা গেছে, পুলিশ সুপারের নির্দেশনায় শান্তিগঞ্জ থানা পুলিশের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় তৈরী একটি পাইপগান ও চারটি কার্তুজসহ এই ডাকাত সর্দারকে গ্রেফতার করা হয়।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী তথ্য নিশ্চিত করে বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্রসহ আন্ত:জেলা ডাকাতদলের সর্দার মর্তুজ আলীকে গ্রেফতার করা হয়। আইনী প্রক্রিয়া শেষে সোমবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর