1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো: ডা. জাহিদ

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৯৩ বার পঠিত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো বলে জানিয়েছেন তার ব্যাক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। স্থানীয় সময় সোমবার (৩ মার্চ) লন্ডনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ডা. জাহিদ হোসেন বলেন, দেশ-বিদেশের মানুষ ওনার জন্য দোয়া করছেন। লন্ডনে তারেক রহমানের বাসায় বেগম জিয়া অবস্থান করছেন। সেখানেই বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলমান রয়েছে।

বেগম খালেদা জিয়ার এ ব্যাক্তিগত চিকিৎসক আরও বলেন, তিনি খুব সুস্থ হয়ে উঠেছেন এ কথা আমি বলব না। তবে যেকোনো সময়ের তুলনায় আল্লাহর অশেষ মেহেরবানিতে তিনি অনেকটা সুস্থ্য আছেন। খুব শীঘ্রই চিকিৎসকদের সম্মতি পেলে তিনি দেশে ফিরবেন।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর