1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

“জয় বাংলা” শ্লোগান দেওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১০৮ বার পঠিত

‘জয় বাংলা’ স্লোগানের ভিডিও ভাইরাল হওয়া সেই বিএনপি নেতাকে অবশেষে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুনামগঞ্জ জেলা কমিটির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ও সদস্য (সাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) এডভোকেট আব্দুল হক যৌথ স্বাক্ষরিত পত্রে সাময়িক বহিষ্কার করে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে পত্র প্রেরণ করেছেন।

মঙ্গলবার মধ্য রাতে সুনামগঞ্জ জেলা বিএনপির ফেসবুক পেইজ ও কলিম উদ্দিন আহমদ মিলনের ফেসবুক পেইজে বহিষ্কারাদেশ সংক্রান্ত একটি পত্র পোস্ট করা হয়। সেই বিএনপি নেতাকে বহিষ্কারের বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন সদস্য (সাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) এডভোকেট আব্দুল হক।

গেল ২৫ ফেব্রুয়ারি বিকেলে সুনামগঞ্জের দিরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এমন বক্তব্য দেন হাসমত আলী নামের বিএনপি নেতা।

মতবিনিময় সভায় আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছিলেন তিনি। এরপর এই ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় উঠে।

যদিও গণমাধ্যমকে দেওয়া হাসমত আলীর বক্তব্য ছিল, আমি দীর্ঘদিন দিরাই পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সহসভাপতির দায়িত্ব পালন করেছি। সারাজীবন শহীদ জিয়ার আদর্শে বিএনপির রাজনীতিতে যুক্ত আছি। আমি চার দিন ধরে জ্বরে ভুগছি। অসুস্থ শরীর নিয়ে মিটিংয়ে যাই। যা হয়েছে আমার অসাবধানতাবশত হয়েছে।

নবগঠিত দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে ও দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম চৌধুরীর পরিচালনায় সভায় নবগঠিত পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইদুল হোসেন চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। তবে উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী মাসুক, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, ১ম যুগ্ম আহ্বায়ক এডভোকেট ইকবাল হোসেন চৌধুরীসহ অন্য নেতারা সেখানে যাননি।

সভায় উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি রশীদ আহমদ চৌধুরী বাচ্চু, প্রচার সম্পাদক আবু সাঈদ চৌধুরীসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। এর আগে কমিটি ঘোষণা হলে উপজেলা আহ্বায়ক কমিটিকে প্রত্যাখ্যান করে স্থানীয় বিএনপি বিক্ষোভ মিছিল করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর