1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

রমজান উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং

শান্তিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১০০ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজারে ন্যায্যমূল্য নিশ্চিতে মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার পাগলা বাজার ও আক্তাপাড়া বাজারে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের পণ্যের মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় ভাউচার, মজুদ পরিস্থিতি ও বাজারে পণ্য সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ক্রেতা ও ভোক্তা সাধারণকে সচেতনতা বৃদ্ধি, মূল্য তালিকা প্রদর্শন না করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ২টি মামলায় ২ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার নেতৃত্বে বাজার মনিটরিংয়ে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলীসহ আরও অনেকে।

উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে রমজান মাস জুড়ে উপজেলার সকল বাজারে মনিটরিং কার্যক্রম এবং কোন ব্যবসায়ী যেনো হঠাৎ করে কোন পন্যের দাম বাড়িয়ে দিতে না পারে সেই বিষয়ে আমাদের কড়া নজরদারি অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর