1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে “আইটি হোম এন্ড লার্নিং সেন্টার” এলাকার নির্ভরযোগ্য আইটি প্রশিক্ষণ কেন্দ্র

জৈন্তাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৩১০ বার পঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার স্কুল মার্কেট দ্বিতীয় তলায় আইটি হোম এন্ড লার্নিং সেন্টারে প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা হচ্ছে।

তথ্যপ্রযুক্তির যুগে দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্য নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে আইটি হোম এন্ড লার্নিং সেন্টার। এটি এই এলাকার অন্যতম নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান, যেখানে শিক্ষার্থীরা বেসিক কম্পিউটার,ডিপ্লোমা ইন কম্পিউটার, প্রফেশনাল গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, স্পোকেন ইংলিশসহ তথ্যপ্রযুক্তির বিভিন্ন কোর্সের মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তুলছে।

প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য—এই এলাকার তরুণদের আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষিত করা এবং তাদেরকে স্মার্ট কর্মী হিসেবে গড়ে তোলা। বর্তমান যুগে বেকারত্ব একটি বড় সমস্যা, আর এই সংকট মোকাবিলায় আইটি হোম এন্ড লার্নিং সেন্টার দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

প্রতিষ্ঠানটির একজন প্রশিক্ষণার্থী বলেন, “আমি এখানে গ্রাফিক ডিজাইন কোর্স করেছি, যা আমাকে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করার সুযোগ করে দিয়েছে। এটি সত্যিই একটি যুগোপযোগী উদ্যোগ।”

প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানান, তারা সীমিত ফি-এর মধ্যে মান সম্পন্ন প্রশিক্ষণ দিচ্ছেন, এতে আর্থিক অসচ্ছলতাও কারও শেখার পথে বাধা হয়ে না দাঁড়ায়। ভবিষ্যতে আরও আধুনিক প্রযুক্তির কোর্স যুক্ত করার পরিকল্পনাও রয়েছে তাদের।

প্রযুক্তি নির্ভর বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে দক্ষতা অর্জন অপরিহার্য। এ ক্ষেত্রে আইটি হোম এন্ড লার্নিং সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যা শুধুমাত্র ব্যক্তির উন্নয়ন নয়, বরং সমাজ ও দেশের জন্য ইতিবাচক প্রভাব ফেলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর