1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মির্জা ফখরুলকে দেখতে হাসপাতালে রিজভী

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৯৭ বার পঠিত

অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে দেখতে গেলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে তিনি হাসপাতালে গিয়ে দলের মহাসচিবের সঙ্গে দেখা করেন এবং স্বাস্থ্যের খোঁজখবর নেন।

এ সময় রিজভীর সঙ্গে দলের সহ-বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম ও অন্য নেতাকর্মীরা ছিলেন।

এর আগে, গত রোববার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, গত সপ্তাহে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় একটি বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে ধুলাবালি থাকার কারণে অসুস্থ অনুভব করছিলেন বিএনপি মহাসচিব। এরপর দুই দিন যাবৎ খারাপ লাগছিল তার। পরে রোববার চিকিৎসকের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর