1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জ জেলা জমিয়তের ইফতার মাহফিল

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ:
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৯০ বার পঠিত

রাজনৈতিক, প্রশাসনিক ও গণমাধ্যমকর্মীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখা কমিটি।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জেলা শাখার নবগঠিত কমিটির উদ্যোগে বুধবার জেলা শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এ আয়োজন চলে।

আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জেলা জমিয়তের নবনির্বাচিত সভাপতি মাও. তাফাজ্জুল হক আজিজ। এসময় অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন জেলা জমিয়তের ৩য় বার নির্বাচিত সাধারণ সম্পাদক, সাবেক ভাইস চেয়ারম্যান মাও. তৈয়্যিবুর রহমান চৌধুরী।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ মাও. মোশাররফ হোসেন, জেলা জামায়াতে ইসলামীর আমির মাও. তোফায়েল আহমদ খান, জেলা জমিয়তের সহ-সভাপতি মাও. আবুল ফজল, মাও. নুরুজ্জমান কাসেমী, ইসলামি আন্দোলন এর জেলা সভাপতি মাও. শহিদুল ইসলাম পলাশী, হেফাজতে ইসলাম জেলা শাখা কমিটির সাধারণ সম্পাদক মুফতি আব্দুল হক আহমদী, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখা কমিটির সাধারণ সম্পাদক মাও. জয়নুল আবেদীন, জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাও. রুকন উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক মাও. তাফাজ্জুল হক, মাও. ইলিয়াস আহমদ, সাংগঠনিক সম্পাদক মাও. রফিক আহমদ উলাশনগরী, মাও. নাজমুল ইসলাম জাহিদ, মাও. হাফিজ রোকমান আহমদ, মাও.গিয়াস উদ্দীনসহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর