1. admin@dailyprothomsylhet.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ছারছীনার পীর সাহেবের শুভাগমন উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল বর্ণাঢ্য আয়োজনে শান্তিগঞ্জ বাজারে সুনিয়া রেস্টুরেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে আকস্মিক অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই জৈন্তাপুরের উন্নয়নে সবার সহযোগিতা চান নবাগত (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল

হেঁটে খাগড়াছড়ি থেকে সিলেটে ৬ বন্ধু

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৭৮ বার পঠিত

খাড়ড়াছড়ির মানিকছড়ি থেকে ছয় দিনে পায়ে হেঁটে সিলেট ভ্রমণ করেছেন ছয় তরুণ। এ যাত্রায় তারা পাড়ি দিয়েছেন ৩০৬ কিলোমিটার পথ। ‘মাদক ছাড়ো দক্ষ হও, সমৃদ্ধির পথে আগাও’ স্লোগানকে সামনে রেখে গত ২৮ ফেব্রুয়ারি মানিকছড়ি সদর থেকে যাত্রা শুরু করেন তারা।

ভ্রমণকারী তরুণরা হলেন, মনির চৌধুরী, আব্দুর রহমান, মুহাম্মদ রাব্বি, হাসান মাহমুদ, আবদুল্লাহ আল মারুফ ও রবিউল ফারুক। তারা সবাই উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী।

তারা জানান, প্রথম দিন ভোর সাড়ে ৫টার দিকে মানিকছড়ি উপজেলা সদর থেকে পদযাত্রা শুরু করে হেয়াকো হয়ে বারৈয়ারহাট গিয়ে শেষ করেন। এরপর চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক ধরে ফেনী, চৌদ্দগ্রাম অতিক্রম করে কুমিল্লা পৌঁছান। এরপর পর্যায়ক্রমে দিনে ও রাতে হেঁটে কসবা, মাধবপুর ও পুটিজুড়ি অতিক্রম করে ৫ মার্চ সিলেট শহরে প্রবেশ করেন তারা।

যাত্রাপথে তারা মসজিদ, মাদরাসা, সার্কিট হাউজ, ডাকবাংলো ও হোটেলে বিরতি ও রাত্রিযাপন করেন।

ভ্রমণদলের নেতৃত্ব দেওয়া মনির চৌধুরী জানান, নিজেদের স্বপ্ন, প্রবল ইচ্ছেশক্তি ও দৃঢ় সংকল্প থেকে ছয় বন্ধু মিলে এই পদযাত্রা শুরু করেন। অনেক প্রতিবন্ধকতায় এই পথ পাড়ি দিতে কিছুটা বেগ পেতে হয় তাদের। বিশেষ করে রোজা রেখে দীর্ঘ সময় হাঁটা কষ্টকর ছিল। তবে ভ্রমনের আনন্দ তা ভুলিয়ে দিয়েছে। এ যাত্রায় তারা সিলেটের বিভিন্ন ঐতিহাসিক স্থান ও পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখবেন। সিলেট ভ্রমণ শেষে তারা যানবাহনে নিজ শহরে ফিরবেন।

ভ্রমণের মাধ্যমে তারা তরুণদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর