1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

দোয়ারাবাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ৮ প্রতিষ্ঠানকে জ‌রিমানা

দোয়ারাবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৮১ বার পঠিত

সুনামগ‌ঞ্জের দোয়ারাবাজারে যৌথ বা‌হি‌নীর বাজার ম‌নিট‌রিং অভিযানে ৮ প্রতিষ্ঠানে জ‌রিমানা আদায় করা হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) ২টা থে‌কে বিকাল ৫টা পর্যন্ত দোয়ারা সদরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা ক‌রেন উপজেলা নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুশান্ত সিংহ, সেনা ক্যাপ্টেন শোয়েব বিন আহমেদ এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর টীম ।

৮ টি মামলা ক‌রে ১৫,হাজার ৯ শত টাকা জ‌রিমানা আদায় করা হয়। এসময় বাজারে সয়াবিন তেলের প্রাপ্যতা, মজুদ পরিস্থিতি ও কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে কিনা, ভুষি মালের দোকান, ফলের দোকান, সবজির দোকান ও আড়তে পণ্যের মূল্য তালিকা টানানো, মালামালের ক্রয় রশিদ(মেমো) দোকানে সংরক্ষণ ও বিক্রেতাকে রশিদ প্রদান, পোলট্রি দোকানে কেজিতে মুরগি বিক্রয় ইত্যাদি বিষয় মনিটরিং করা হয়।

অভিযানকালে মেসার্স হোসাইন এন্টারপ্রাইজ পাঁচ হাজার টাকা,তালহা সুপার শপ এক হাজার ,হিরা নিরা এন্টারপ্রাইজ এক হাজার, রুমেল পোল্ট্রি ফার্ম পাঁচ শত টাকা,মাহদী সবজি ভান্ডার দুইশত টাকা, এখলাছ সবজি ভান্ডার দুই শত টাকা উৎস হোটেল পাচ হাজার টাকা ও ভাই ভাই স্টোর’কে তিন হাজার টাকা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর