1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মালয়েশিয়ায় মুগ্ধতা ছড়াচ্ছেন বাংলাদেশি হাফেজ ইয়াসিন-তরিকুল

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৮০ বার পঠিত

হিফজুল কোরআন চর্চায় বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। প্রতি বছরই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় হাফেজরা বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছেন। তারা ওড়াচ্ছেন বিশ্বদরবারে দেশের পতাকা। আন্তর্জাতিক অঙ্গনে তারাবি পড়ানোতেও বাংলাদেশি হাফেজদের ব্যাপক সাড়া। নানা দেশে পবিত্র রমজান মাসে তারাবি নামাজের ইমামতিতে আমন্ত্রণ পাচ্ছেন অসংখ্য হাফেজ।

বিদেশের মাটিতে কুরআনের সুরে মুগ্ধতা ছড়াচ্ছেন তারা। রমজানের বরকতময় রাতগুলো তাদের তেলাওয়াতে হয়ে উঠছে আবেগঘন ও আবেশময়। বাংলাদেশের হাফেজরা বিশ্বের বিভিন্ন দেশে তারাবির নামাজ পড়াতে যান। এ রেওয়াজ বেশ পুরোনো। তবে মালয়েশিয়ায় হাফেজদের আসা-যাওয়ার ইতিহাস খুবই কম।

হাফেজ মোহাম্মদ ইয়াসিন: হাফেজ মোহাম্মদ ইয়াসিনের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারের ধন্ধি গ্রামে। তিনি মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের জেরাম কাম্পুং বুকিত চিরাকা তাহফিজ আর রোকাইয়া মাদরাসায় ৯ বছর ধরে তারাবি পড়াচ্ছেন। শুধু তাই নয় হাফেজ মোহাম্মদ ইয়াছিন ২০১৭ সালের এপ্রিলে দেশটির ধর্ম মন্ত্রণালয়ের অধীনে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ওই মাদরাসায় শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন।

আর এ পরীক্ষায় অংশ নিতে সার্বিক সহযোগিতা করেছেন প্রবাসী কমিউনিটি নেতা রাশেদ বাদল। ১৯৮২ সালে হাফেজ মোহাম্মদ ইয়াসিন ঢাকার গেন্ডারিয়া এম শফি উল্লাহ হাফিজিয়া মাদরাসা থেকে হিফজুল কোরআন বিভাগে পরীক্ষা দিয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হন।

ইয়াসিনের মধুর কণ্ঠে কোরআন তিলাওয়াতে মুগ্ধ মালয়েশিয়ার জেরাম কাম্পুং বুকিত চিরাকা তাহফিজ আর রোকাইয়া মাদরাসার শিক্ষার্থী ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা। সুদূর মালয়েশিয়ায় তারাবি পড়ানোর সুযোগ পেয়ে আপ্লুত বাংলাদেশি হাফেজ ইয়াসিন। বিদেশের মাটিতে তিলাওয়াতের মাধ্যমে বেশি বেশি করে কোরআনের মুগ্ধতা ছড়াতে পারেন সেজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হাফেজ ইয়াসিন।

হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলাম: রাজধানী কুয়ালামপুরে কোতারায়া বাংলা মসজিদে তারাবির নামাজ পড়াচ্ছেন। তিনি গত বছরও কোতারায়া বাংলা মসজিদে তারাবির নামাজ পড়িয়েছেন। হাফেজ তরিকুলের মধুর কণ্ঠে কোরআন তিলাওয়াতে মুগ্ধ মালয়েশিয়া প্রবাসী ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

দুবাই আন্তর্জাতিক কোরআন তেলোয়াত প্রতিযোগিতায় ২০১৭ সালে বিশ্বের ১০৩ দেশকে পেছনে ফেলে ১ম স্থান অধিকারের গৌরব অর্জন করেন তরিকুল। তার গ্রামের বাড়ি কুমিল্লা দাউদকান্দি মালিগাঁও গ্রামে। বাবা আবু বকর সিদ্দিক অবসরপ্রাপ্ত হাই স্কুল শিক্ষক।

হাফেজ তরিকুল ঢাকার যাত্রাবাড়ী মারকাজুত তাহফিল মাদ্রাসায় পড়াশোনা করেছেন। পাশাপাশি তিনি আলিয়া মাদ্রাসায়ও পড়েছেন। তিনি কোরআন তেলাওয়াত শিখেছেন হাফেজ নেছার আহমদ আন নাশিরীর কাছ থেকে। বিশ্বদরবারে বাংলাদেশের নাম তুলে ধরা তরিকুলের স্বপ্ন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর