1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সাচনা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭৬ হাজার টাকা জরিমানা

জহির বিন রুহুল, জামালগঞ্জ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৬৯ বার পঠিত

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে অভিযান চালিয়ে ৭ প্রতিষ্ঠানকে ৭৬ হাজার টাকা জরিমানা করেছে বাজার মনিটরিং কমিটি।

দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত এ অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও ভ্রাম্যমান আদালতের বিচারক রবিউর রায়হান।

এসময় ভোক্তা– অধিকর সংরক্ষণ অধিদপ্তরে সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক দেবানন্দন সিনহা, সেনাবাহিনীর সুনামগঞ্জ ক্যাম্পের লেফেটন্যান্ট ইমাম হাসান, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা গঠিত বাজার মনিটরিং কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ফয়সল আহমদসহ ২ সেকশান সেনা সদস্য উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, বুধবার দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার জামালগঞ্জ উপজেলার বৃহত্তম সাচনা বাজারে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে শ্রী রামকৃষ্ণ ভান্ডারের মালিক অর্জুন পালকে ৫ হাজার টাকা, পণ্যের দাম বেশি রাখার দায়ে শ্রী কৃষ্ণ ভান্ডারের মালিক প্রান্ত তালুকদারকে ৫ হাজার টাকা, পরিবেশক লাইসেন্স না থাকায় ঝুমা স্টোরকে ৩০ হাজার টাকা এবং বেশি দামে পণ্য বিক্রি করার দায়ে সরকার ব্রাদার্সকে ৩ হাজার টাকা জরিমানা করেন সহকারি কমিমনার ও ভ্রাম্যমান আদালতের বিচারক রবিউর রায়হান।

এছাড়াও একই সময়ে একই বাজারে ভোক্তা- অধিকারের সহকারি পরিচালক দেবানন্দন সিনহা অভিযান চালিয়ে পণ্যের বেশি দাম রাখার দায়ে ইকরা স্টোরকে ১৫ হাজার টাকা ও নোংরা পরিবেশে খাদ্য দ্রব্য তৈরীর দায়ে ইস্টি কুটুম রেস্টুরেন্টকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর