1. admin@dailyprothomsylhet.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ছারছীনার পীর সাহেবের শুভাগমন উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল বর্ণাঢ্য আয়োজনে শান্তিগঞ্জ বাজারে সুনিয়া রেস্টুরেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে আকস্মিক অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই জৈন্তাপুরের উন্নয়নে সবার সহযোগিতা চান নবাগত (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল

সিলেটের এমসি কলেজের টিলায় আগুন

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৮৬ বার পঠিত

সিলেটের এমসি কলেজের ছাত্রী হোস্টেলের পার্শ্ববর্তী একটি টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৫ মার্চ) সন্ধ্যা ৬টায় ইফতারের সময় হঠাৎ এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ঘণ্টা খানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ইফতারের সময় হঠাৎ এমসি কলেজ ছাত্রী নিবাস-১ এর পেছনের টিলায় আগুনের লেলিহান শিখা দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা দ্রুত বিষয়টি ফায়ার সার্ভিসকে জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ঘণ্টা খানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

এমসি কলেজ ছাত্রাবাসের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রায় সময় এই টিলায় বসে বখাটেরা আড্ডা দেয়। এসময় তারা মাদক সেবনও করে থাকে। হয়তোবা তাদের সিগারেট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এটা পরিকল্পিত ঘটনাও হতে পারে।

সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন জানান, এমসি কলেজের টিলায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর