1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে ছিনতাইয়ের চেষ্টাকালে আটক ২

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৭৮ বার পঠিত

সিলেটে দিন-দুপুরে ছিনতাইয়ের চেষ্টাকালে দুজনকে আটক করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর দেড়টার দিকে আম্বরখানা পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। পরে আটকদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আটকরা হলেন- সিলেট নগরীর বালুচর এলাকার আলী আকবরের ছেলে আব্দুর রহিম ও শিবগঞ্জের হাতিমভাগ এলাকার নুরুল ইসলামের ছেলে রুহেল আহমদ।

স্থানীয় সূত্র জানায়, আখালিয়া থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে আম্বরখানা যাচ্ছিলেন এক ব্যবসায়ী। অটোরিকশাটি আম্বরখানার কাছাকাছি পৌঁছালে ওই ব্যবসায়ীকে ছিনতাইয়ের চেষ্টা করা হলে তিনি চিৎকার শুরু করেন। পরে পথচারীরা দুজনকে আটক করে। এসময় দুই ছিনতাইকারী পালিয়ে যান। পরে আটক দুজনকে পুলিশে সোপর্দ করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, আটক দুজনের বিরুদ্ধে আইনানুগ ব‍্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর