1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

হরিপুর গ্যাস ফিল্ড আর্মি ক্যাম্প কর্তৃক শীত বস্ত্র ও খাদ্য বিতরণ সম্পন্ন

মুরাদ হাসান, জৈন্তাপুর
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

শীতার্ত ও দুস্থ মানুষের সহায়তায় মানবিক উদ্যোগ হিসেবে হরিপুর গ্যাস ফিল্ড আর্মি ক্যাম্প (২৭ বীর)’র তত্ত্বাবধানে শিশুদের খাবার ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১টা থেকে আড়াইটা পর্যন্ত অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল সুজল কুমার কুন্ড (পিএসসি) অধিনায়ক,২৭ বীর।

কানাইঘাট উপজেলার ০৬ নাম্বার সদর কানাইঘাট ইউনিয়নের ০২নাম্বার নিজ চাউরা ওয়ার্ডের নিজ চাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মসূচী পরিচালনা করা হয়। এতে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে কম্বল, পোষাক ও শিশুদের জন্য ল্যাকটোজেন গুঁড়ো দুধ শিশু খাদ্য বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নাম্বার ওয়ার্ডের মেম্বার মো,নিজামুদ্দিন ও ২ নাম্বার ওয়ার্ডের মেম্বার মো,বদিরুল আমিন।

এ সময় লেফটেন্যান্ট কর্নেল সুজল কুমার কুন্ড (পিএসসি) বলেন, “আমরা সব সময় জনগণের পাশে থাকতে চাই। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য।”

স্থানীয়রা সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে ও এ ধরণের সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর