1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটের জারা লেবু স্থানীয় কৃষি থেকে আন্তর্জাতিক বাজারের সাফল্যের গল্প

মুরাদ হাসান, জৈন্তাপুর
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৮৮ বার পঠিত

জৈন্তাপুরের টিলা ভূমি থেকে বিশ্ব বাজারে বাংলাদেশের কৃষিক্ষেত্রে সাফল্য সম্ভাবনার নাম জারা লেবু । দেশের সীমানা পেরিয়ে এখন এটি পৌঁছে গেছে লন্ডন, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, কাতার, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। সিলেটের জৈন্তাপুর উপজেলার কৃষকদের পরিশ্রম ও উদ্ভাবনী চাষপদ্ধতির ফলে এই লেবু এখন আন্তর্জাতিক বাজারে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে।

প্রকৃতির ভালোবাসা জৈন্তাপুরের মাটি, আবহাওয়া সৃষ্টির উপহার জৈন্তাপুর উপজেলার চিকনাগুল, হরিপুর, ফতেহপুর, জৈন্তাপুর বাজার অঞ্চল দীর্ঘদিন ধরেই লেবু বাণিজ্যের জন্য পরিচিত। এখানকার মাটি ও জলবায়ু টকজাতীয় ফলের জন্য অত্যন্ত উপযোগী, যা জারা লেবুর উৎপাদন বাড়াতে সহায়ক ভূমিকা রেখেছে।

উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের শ্যাম্পুর, হরিপুর, বাগেরখাল, শিকার খাঁ, ৬নং চিকনাগুল ইউনিয়নের, উমনপুর পানি ছড়া, ঠাকুরের মাটি, ঘাটের চটি, জৈন্তাপুরের কালিঞ্জি বাড়িসহ সর্বত্র টিলা ভূমিতে ব্যাপকভাবে এই লেবুর চাষ হয়। আগে যেখানে এই জমিগুলো অনাবাদি থাকতো, এখন সেখানে হচ্ছে লাভজনক লেবু চাষ।

জারা লেবু দেখতে অনেকটা কুমড়ার মতো, তবে স্বাদে অনন্য। যদিও এতে প্রচুর রস নেই, তবে এর গুণগত মান ও স্বাদ একে আলাদা করেছে।

কলম করা চারা রোপণের দুই বছর পর গাছে ফল আসে এবং পাঁচ বছরের বেশি সময় ধরে ফলন পাওয়া যায়। অন্য যে কোনো ফসলের তুলনায় বাণিজ্যিক পরিবেশের জন্য খুব বেশি লাভজনক এই ফসল।

আন্তর্জাতিক বাজারে এর গুণগত মানের কারণে বৈশ্বিক বাজারেও এর কদর বাড়ছে। ফতেপুর ইউনিয়নের বাগেরখাল দলইপাড়া গ্রামের সায়েম আহমদ বলেন, “যদি সরকারি পর্যায়ে ভালো মানের চারা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হতো, তাহলে আমরা আরও বেশি উৎপাদন করতে পারতাম। আন্তর্জাতিক বাজারে আমাদের লেবুর চাহিদা থাকলেও যথাযথ সহায়তার অভাবে আমরা পুরো সুযোগ নিতে পারছি না।”

উপসহকারী কৃষি কর্মকর্তা মো.ইশতিয়াক আহমদ বলেন-“এলাকার প্রকৃত কৃষকদের মাধ্যমে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হয়েছে। কৃষি বিভাগ এবং সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় উপকরণ ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।”

জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার বলেন, “জৈন্তাপুরের মাটি ও আবহাওয়া টকজাতীয় ফল উৎপাদনের জন্য আদর্শ। আমরা কৃষকদের সব ধরনের সহায়তা দিচ্ছি, যাতে তারা আরও ভালোভাবে উৎপাদন করতে পারেন এবং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা করতে সক্ষম হন।”

জারা লেবুর বাণিজ্যিক উৎপাদন শুধু কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করছে না, বরং বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমেও দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখছে। যথাযথ সরকারি সহায়তা ও উন্নত কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে সিলেটের জৈন্তাপুর খুব শীঘ্রই বিশ্ববাজারে লেবু রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠতে পারে। জারা লেবুর এই সাফল্য বাংলাদেশের কৃষি খাতের সম্বাবনাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে গ্রামীণ অঞ্চল থেকে বিশ্ব বাজারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর