1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট সীমান্তে খাসিয়াদের হামলায় বাংলাদেশী যুবক নিহত

জৈন্তাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২৪২ বার পঠিত

সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের হামলায় শাহেদ মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) ভোর রাতে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশের পর তিনি হামলার শিকার হন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শাহেদ মিয়া চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। সেখানে ভারতীয় খাসিয়া চোরাকারবারিদের সঙ্গে দ্বন্দ্বের জেরে তারা শাহেদ মিয়াকে আক্রমণ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর বিজিবি বিষয়টি বিএসএফকে জানালে, বিএসএফ নিহত ব্যক্তির ছবি বিজিবির কাছে পাঠায়।নিহতের পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিরা ছবির মাধ্যমে শাহেদ মিয়ার পরিচয় নিশ্চিত করেন।

বিজিবি জানিয়েছে, নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি, ভারতীয় খাসিয়াদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর