1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ছাতকে যৌথবাহিনীর অভিযানে ৩ চাঁদাবাজ গ্রেফতার

ছাতক প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৭৮ বার পঠিত

সুনামগঞ্জের ছাতকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে চাদাবাজির অভিযোগে তিনজন চাদাবাজকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৮মার্চ) বিকেলে তাদেরকে গ্রেফতার করা হয়। রোববার (৯ মার্চ) গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ।

জানা যায়, ছাতক পৌর শহরে অনেকদিন যাবত ব্যাটারি চালিত অটো গাড়ি (মিশুক) থেকে জোরপূর্বক ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন সময়ে চাদা আদায় করছে একটি চক্র। গত ৮ মার্চ বিশেষ অভিযানে ছাতক তাহির প্লাজার সামনে হাতেনাতে আসামিদের গ্রেফতার করে যৌথবাহিনী।

এসময় আসামিদের কাছ থেকে নগদ ৩হাজার ৪শ ৫টাকা এবং ১০০টি চাঁদা উত্তোলনের রশিদ উদ্ধার করা হলে জিজ্ঞাসাবাদে চাঁদা আদায়ের কোন ধরনের লাইসেন্স বা পারমিট দেখাতে পারেনি আসামীরা। পরে ০৯ মার্চ ছাতক থানার এসআই রেজাউল করিম বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। চাদাবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা।

গ্রেফতারকৃতরা হলেন, ছাতক পৌরসভার দক্ষিন মন্ডলীভোগ (ছোরাবনগর) গ্রামের মৃত গেদা মিয়ার ছেলে জুয়েল মিয়া(৩০), মন্ডলীভোগ গ্রামের মদরিছ মিয়ার ছেলে রুবেল মিয়া (৩৫), লেভারপাড়া গ্রামের মৃত আব্দুল গনির ছেলে ও ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো: ইরাজ মিয়ার ভাই সিরাজ মিয়া(৫৬)।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর