
সিলেটের শাহপরাণ (রহ.) থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সিগারেটসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়।
শনিবার (৮ মার্চ) রাত সাড়ে সাতটার দিকে শাহপরাণ (রহ.) থানার পুলিশ পরিদর্শক (নিঃ) সজিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল কুশিঘাট বাজারস্থ মা-বাবা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে অভিযান চালানো হয়।
অভিযানে একটি সাদা রঙের টয়োটা প্রাইভেটকার আটক করা হয়। গাড়ির ভেতর থেকে ১,১৯,৪০০ শলাকা অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা।
প্রাইভেটকার সাদা রঙের টয়োটা (রেজিঃ ঢাকা মেট্রো-গ-১৭-৫৫০৩) ইঞ্জিন নম্বর: 4E-FE 1331 ফ্রেম নম্বর: EE102-0079147 মূল্য: ৫,০০,০০০ টাকা Mond Superslims 200 Filter Cigarettes (Strawberry): ৭১,৪০০ শলাকা, Mond Superslims 200 Filter Cigarettes (Apple): ৪৮,০০০ শলাকা মোট: ১,১৯,৪০০ শলাকা, বাজার মুল্য ৫,০০,০০০/- টাকা আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- মো. রেজাউল করিম (২৫) পিতা: ছয়ফুল্লাহ রহমান, ঠিকানা: বেলুপাড়া, থানা: জৈন্তাপুর, জেলা: সিলেট, রুমেল (৩২) পিতা: মৃত মানিক মিয়া, ঠিকানা: আটগাঁও (পুরানবাড়ী), থানা: শাহপরাণ (রহ.), জেলা: সিলেট, এবায়দুর রহমান (৩০) পিতা: রফিক আহমদ, ঠিকানা: বেলুপাড়া, থানা: জৈন্তাপুর, জেলা: সিলেট।
এই ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় এফআইআর নং-০৮, তারিখ-০৮ মার্চ ২০২৫ অনুযায়ী Special Powers Act, 1974-এর 25B(1)(b)/25D ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহপরাণ (রহ.) থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “অবৈধ পণ্য চোরাচালান রোধে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”