1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট সীমান্তে বিজিবির অভিযান, ১ কোটি টাকার চোরাচালান পণ্য আটক

মুরাদ হাসান, জৈন্তাপুর:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

 

 

সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ কোটি ৪ হাজার ৮৭৫ টাকা মূল্যের চোরাচালানী পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১০ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র সদস্যরা বাংলাবাজার, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, পান্তুমাই, শ্রীপুর, দমদমিয়া, বিছনাকান্দি বিওপি, ডিবির হাওর স্পেশাল ক্যাম্প এলাকায় একাধিক অভিযান পরিচালনা করেন।

অভিযানে ভারতীয় শাড়ী, বাসমতী চাল, মহিষ, গরু, হেয়ার অয়েল, জিরা, ক্লপ জি ক্রিম, কমলা, চিনি, মেহেদী, চকলেট, ট্যাং, শুটকি, সাবান, সুপারি, এবং বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ জব্দ করা হয়।

চোরাচালান প্রতিরোধ নিয়মিত অভিযানে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) জানান, চোরাচালান রোধে সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও অভিযান আর । তিনি বলেন, “সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিরলসভাবে কাজ করছে। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”

আটককৃত পণ্যের বিষয়ে বিজিবি জানিয়েছে অপরাধ চক্রের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।

 

প্রথম/সিলেট/মতিউর

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর