1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশে জায়গা পেলেন যারা

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৭২ বার পঠিত

চ্যাম্পিয়নস ট্রফির নবম আসরের শিরোপা ঘরে তুলেছে ভারত। পুরো টুর্নামেন্টের দুর্দান্ত পারফরম্যান্স করেছে এক ঝাঁক তারকা ক্রিকেটার। তাদের নিয়ে আসরে সেরা একাদশ তৈরি করেছে আইসিসি। যেখানে দুই ফাইনালিস্ট ভারত ও নিউজিল্যান্ড থেকে ১০ জন ক্রিকেটার জায়গা পেয়েছে।

সোমবার (১০ মার্চ) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এই একাদশ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।

চ্যাম্পিয়নস ভারত থেকে আইসিসির সেরা একাদশে জায়গা পেয়েছেন বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল মোহাম্মদ শামি, ম্যাট হেনরি ও বরুণ চক্রবর্তী। আর ১২তম খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে অক্ষর প্যাটেলকে।

এবারের আসরে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি ও সেমিফাইনালে অজিদের বিপক্ষে দুর্দান্ত পারফরম করেছিলেন বিরাট কোহলি। মিডিল অর্ডারে নিয়ন্ত্রিত ব্যাট করে প্রশংসা কুড়িয়েছেন শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুল। বিরাট কোহলি ২১৮, আইয়ার ২৪৩ ও লোকেশ রাহুল প্রতি ম্যাচে অপরাজিত থেকে ১৪০ রান করেছেন।

বল হাতে দুর্দান্ত পারফরম করেছেন বরুণ চক্রবর্তী ও মোহাম্মদ শামি। দুজনেই ৯টি করে উইকেট শিকার করেছেন।

আর রানার্স আপ নিউজিল্যান্ড থেকে জায়গা পেয়েছে রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার ও ম্যাট হেনরি।

এবারের আসরে সর্বোচ্চ ২৫১ রান করে করেছেন রাচিন রাবিন্দ্রা। আর ব্যাট হাতে ১৭৭ রানের পাশাপাশি ২টি উইকেট ও ৫টি অসাধারণ ক্যাচ নিয়েছেন গ্লেন ফিলিপস। অধিনায়কত্বের পাশাপাশি ৯ উইকেট শিকার মিচেল স্যান্টনার।

ইনজুরির কারণে ফাইনালে খেলতে পারেননি ম্যাট হেনরি। তবে ১০ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি এই কিউই পেসার।

বাকি দুইজন হলো আফগানিস্তানের। এবারের আসরে দুর্দান্ত পারফরম করে ইংল্যান্ডকে হারানোর পাশাপাশি সেমিফাইনালের আশা জাগিয়েছিল তারা। যেখানে ব্যাট হাতে ২১৬ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ইব্রাহিম জাদরান। আর ১২৬ রানের পাশাপাশি ৭ উইকেট শিকার করেন আজমতুল্লাহ ওমরজাই।

চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশ
রাচিন রবীন্দ্র, ইবরাহিম জাদরান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, গ্লেন ফিলিপস, আজমাতুল্লাহ ওমরজাই, মিচেল স্যান্টনার, মোহাম্মদ শামি, ম্যাট হেনরি, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল (১২তম খেলোয়াড়)।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর