1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ধর্মপাশায় ডিসির হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন

ফারুক আহমেদ, ধর্মপাশা
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৭২ বার পঠিত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

বুধবার (১২ মার্চ) সকাল সাড়ে নয়টা থেকে শুরু করে দুপুর ১২টা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের অধিনে থাকা সোনামড়ল হাওর, গুরমার হাওর, চন্দ্রসোনার থাল হাওর এবং চন্দ্রসোনার থাল (সাথারিয়া পাথারিয়া) এইসব হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুনজিত চন্দ, সুনামগঞ্জ পওর বিভাগ-১ এর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন হাওলাদার, ধর্মপাশা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ধর্মপাশা-সুনামগঞ্জ এর উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম এবং সংশ্লিষ্ট পিআইসির সভাপতিসহ সদস্যবৃন্দ প্রমুখ।

পরিদর্শনকালে পিআইসি সভাপতি, সদস্য সচিব ও সদস্যদের উদ্দেশ্যে ডিসি বলেন, বোরো ফসল হচ্ছে অত্র এলাকার একমাত্র ফসল। এই ফসল ঘরে তুলার আগ পর্যন্ত ফসল রক্ষা বাঁধ তদারকিতে রাখতে হবে। বাঁধের কোথাও কোনো ক্ষত বা ফাটল দেখা দিলে সাথে সাথে তাতে পানি দিয়ে কমপেশন করে সেরে নিতে হবে। আর যদি কোনো একটি বাঁধ কোনো কারণে ভেঙ্গে গিয়ে হাওরে পানি প্রবেশ করে হাওরের ফসল হানি ঘটে তাহলে কাউকে ছাড় দেওয়া হবেনা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর