
মাহে রমজানের পবিত্রতা ও তাৎপর্য তুলে ধরতে বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সিলেট জেলা শাখার উদ্যোগে এবং ছাত্র অধিকার পরিষদ, জৈন্তাপুর উপজেলার সহযোগিতায় ফতেপুর ইউনিয়নের তাড়ূহাটির সোনার বাংলা রেস্টুরেন্টে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফতেপুর ইউনিয়ন যুব অধিকার পরিষদের সভাপতি মামুন শিকদার-এর সভাপতিত্বে এবং ছাত্র অধিকার পরিষদের জৈন্তাপুর উপজেলার ছাত্র নেতা এনাম আরিয়ান-এর সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে গণঅধিকার পরিষদ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন সুজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সিলেট জেলা শাখার সাবেক সদস্য সচিব জোবায়ের আহমেদ তোফায়েল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ ফখরুল ইসলাম, যুব অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি শাহ শামীম আহমেদ অপু, সহ-সভাপতি এম এ জাবেদ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন পান্না, সাবেক অর্থ সম্পাদক সদরুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদ, জৈন্তাপুর উপজেলার সাধারণ সম্পাদক ইমরান হোসেন, ও সাবেক গণমাধ্যম বিষয়ক সম্পাদক জুনায়েদ আহমেদ।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এ মাহফিলে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রদল, জৈন্তাপুর উপজেলার সদস্য সচিব শাহীন আলম, ইসলামী ছাত্র আন্দোলন, জৈন্তাপুর উপজেলার সভাপতি ইশতিয়াক ফাহিম, যুব মজলিসের উপজেলা সভাপতি বিলাল আহমেদ, ছাত্র মজলিসের উপজেলা সাধারণ সম্পাদক সালমান আহমদ, ফতেপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফয়সাল আহমেদ, সাজির আহমেদ, সাহেদ আহমেদ, সুলেমান আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা। আলোচনায় বক্তারা মাহে রমজানের গুরুত্ব, আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বজায় রেখে কাজ করার আহ্বান জানান। শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।