1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জের গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে, আহত ২৫

শান্তিগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১১৩ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে জমিতে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন৷

মঙ্গলবার (১১ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে৷

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টায় বীরগাঁও গ্রামের তয়ফুর হোসেন ও নুয়েল আহমদের মধ্যে জমিতে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়৷ তর্কবিতর্কের একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন৷ ঘন্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন লোক আহত হয়েছেন৷ আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন৷ খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷

তয়ফুর হোসেনের পক্ষের আহতরা হলেন, নিয়াজ, শাওন, তয়ফুর হোসেন আবু আলী, জাবেদ, বাকুল, জমির হোসেন হেলাল, সেবিনুর ও সাধু। নুয়েলে আহমদের পক্ষের আহতরা হলেন, সাব্বির সোহান, জাহিন, সুবেল রিমন ও রুবেজ। তাৎক্ষণিকভাবে অন্যান্য আহতদের নাম জানা যায়নি৷

ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী বলেন, ওই এলাকার পরিস্থিতি এখন শান্ত আছে৷ অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে৷

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর