1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভা

শান্তিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৭০ বার পঠিত

শান্তিগঞ্জ উপজেলায় দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ মার্চ) সকাল ১১.৩০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো: ইকবাল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: তারিক জামিল অপু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই ইনচার্জ জৌত্যিময় তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম খান, নিরাপদ খাদ্য পরিদর্শক শহিদুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মিউ ওয়াইফ, নার্স ও কর্মচারীবৃন্দ।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে শনিবার (১৫ মার্চ) দিনব্যাপী পুরো উপজেলার ১৯৩ টি সেন্টারে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম চলবে। ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৫০ জন শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৫ হাজার ৬৪২ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর