1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সন্ত্রাসী হামলার প্রতিবাদে সারীঘাট উচ্চ বিদ্যালয়ে মানববন্ধন

মুরাদ হাসান, জৈন্তাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৫০ বার পঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলার সারীঘাট উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষক এম.এ. করিম মাষ্টারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ মার্চ) দুপুর ২টায় বিদ্যালয় প্রবেশের প্রথম গেইট তামাবিল মহাসড়কে আয়োজিত এই মানববন্ধনে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষক শিক্ষার্থীরা সোমবার বিকেলে শিক্ষক এম এ করিমের উপর অতর্কিত হামলা ও তার ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুরের তীব্র নিন্দা জানান। বক্তারা বলেন, ঘটনায় যারা জড়ীত তাদের সবাইকে চিহ্নিত করা গেছে।

মানববন্ধনে বক্তারা সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, “একজন শিক্ষকের ওপর হামলা মানে শিক্ষাঙ্গনের ওপর আঘাত। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং প্রশাসনের প্রতি দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক কাবুল চন্দ্র পাল, সহকারী শিক্ষক দেলোয়ার হুসেন, মুহিবুর রহমান, হাবিবুল্লাহ, হোসেইন আহমদ, সহকারী শিক্ষিকা মাধুরী রাণী দেব, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র খাইরুল ইসলাম শিক্ষার্থী শফির উদ্দিন, তারেক আহমদ, রাখি রাণী পাল, নাদিয়া আক্তার, ফারহান, আনান, নাবিল ও অন্যান্য শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষকদের পক্ষ থেকে বলা হয়, “শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে শিক্ষার পরিবেশ বাধাগ্রস্ত হবে। তাই আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাই, দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করা হোক।”

সারীঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর আয়োজনে শান্তিপূর্ণভাবে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপস্থিত সবাই ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর