1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

হরিপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণে প্রশাসনের অভিযান, ১০ ব্যাবসায়ীকে জরিমানা

জৈন্তাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৩০ বার পঠিত

জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১২টা থেকে দুপুর ২টা ৪৩ মিনিট পর্যন্ত পরিচালিত এ মোবাইল কোর্টের মাধ্যমে বাজার মনিটরিং, ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং আইন লঙ্ঘনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানের সময় বাজারের বিভিন্ন দোকানে মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করা হচ্ছে কি না, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে কি না, ওজন ও পরিমাপে সঠিকতা বজায় রাখা হচ্ছে কি না—এসব বিষয় তদারকি করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে সচেতন করা হয়। অভিযানে আইন লঙ্ঘনের দায়ে ১০ জন ব্যবসায়ীকে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৩৮ ধারায় মোট ৮,৫০০/= টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, বাজারে ভোক্তা অধিকার নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। তিনি বলেন, “নাগরিক অধিকার রক্ষায় প্রশাসন সবসময় তৎপর।বাজারে দ্রব্যমূল্যের স্থিতিশীলতা ও মান বজায় রাখতে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয় ভোক্তা ও সাধারণ জনগণ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন তদারকি কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর