1. admin@dailyprothomsylhet.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ছারছীনার পীর সাহেবের শুভাগমন উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল বর্ণাঢ্য আয়োজনে শান্তিগঞ্জ বাজারে সুনিয়া রেস্টুরেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে আকস্মিক অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই জৈন্তাপুরের উন্নয়নে সবার সহযোগিতা চান নবাগত (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল

সিলেটে অস্ত্রসহ পুলিশের হাতে দুই যুবক আটক

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৭৫ বার পঠিত

 

সিলেটের নাইওরপুল পয়েন্টে ট্রাফিক সার্জেন্ট সোহান সরকারের সাহসিকতায় দেশীয় অস্ত্রসহ দুই যুবককে আটক করা হয়েছে। পুলিশের চৌকস পদক্ষেপে অপরাধীদের আটক করা সম্ভব হয়েছে, যা আইন-শৃঙ্খলা রক্ষায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

সম্প্রতি সিলেটে চুরি, ছিনতাই ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় নাগরিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী এসব অপরাধ দমনে কঠোর অবস্থান গ্রহণ করেছে, যারই অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।

বুধবার (১২ মার্চ) সকালে নাইওরপুল পয়েন্টে ট্রাফিক ডিউটিতে নিয়োজিত ছিলেন ট্রাফিক সার্জেন্ট সোহান সরকার ও তার সঙ্গীয় ফোর্স কনস্টেবল ফরহাদ, অলিউর রহমান ও রিপন মিয়া।

সকাল ৯ টার দিকে শিবগঞ্জ রোড থেকে বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল নজরে আসে সার্জেন্ট সোহানের। সন্দেহ হলে তিনি মোটরসাইকেলটি থামানোর জন্য সংকেত দেন। তবে, চালক সংকেত উপেক্ষা করে দ্রুত লেন পরিবর্তন করে পালানোর চেষ্টা করে এবং একটি রিকশাকে ধাক্কা দেয়, ফলে রিকশাচালক আহত হন।

সাহসী ট্রাফিক সার্জেন্ট সোহান সরকার ও তার দল দ্রুত এগিয়ে এসে মোটরসাইকেলে থাকা এক আরোহীকে আটক করেন। তবে অপরজন দৌড়ে পালানোর চেষ্টা করলে সার্জেন্ট সোহান নিজেই তাকে ধরতে উদ্যোগী হন। তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ধাওয়া করেন এবং মিরাবাজার রোড সংলগ্ন একটি গলি থেকে অভিযুক্ত ব্যক্তিকে সফলভাবে আটক করেন।

আটককৃতরা হলো- শাহপরান থানাধীন পীরেরবাজার এলাকার জব্বার মিয়ার ছেলে মানিক ওরফে হীরা মিয়া এবং খাদিমপাড়ার ইসরাব আলীর ছেলে মোজায়েল আহমদ।

আটককৃত ব্যক্তির সাথে থাকা ব্যাগ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমানের নির্দেশে আটককৃত দুই যুবককে মোটরসাইকেল ও অস্ত্রসহ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

ট্রাফিক সার্জেন্ট সোহান সরকারের সাহসী পদক্ষেপ ও দৃঢ় মনোবলের ফলে একটি সম্ভাব্য অপরাধ এড়ানো সম্ভব হয়েছে। সিলেটের আইন-শৃঙ্খলা রক্ষায় তার এই সাহসিকতা প্রশংসনীয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর