1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে ভয়াবহ শিলাবৃষ্টি ঘরের টিন ফুটো, ফসলের ব্যাপক ক্ষতি

জৈন্তাপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২৫৯ বার পঠিত

ফাগুনের শেষ সময়ে সিলেটের জৈন্তাপুর উপজেলায় বয়ে গেছে ঝড়ো হাওয়া ও প্রচণ্ড শিলাবৃষ্টি। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে পশ্চিম আকাশে মেঘের গর্জন শুরু হয়। এরপর রাত ৯টা থেকে শুরু হওয়া শিলাবৃষ্টি প্রায় ৩০ মিনিট স্থায়ী হয়। এতে ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি ফসলের ক্ষেতেও নেমে আসে বিপর্যয়।

জৈন্তাপুর উপজেলার ফতেপুর ও চিকনাগুল ইউনিয়নসহ আশপাশের বেশ কিছু এলাকায় এই শিলাবৃষ্টির ভয়াবহতা সবচেয়ে বেশি দেখা যায়। পাশাপাশি গোয়াইনঘাট উপজেলার কিছু অংশেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শিলার আঘাতে বহু পরিবারের টিনের চাল ফুটো হয়ে গেছে, ফলে দুর্ভোগে পড়েছেন এলাকার মানুষ। ভাটপাড়া গ্রামের বাসিন্দা আব্বাস উদ্দিন বলেন, “আমার ঘরের টিন ফুটো হয়ে গেছে, এখন বাইরে বৃষ্টি পড়ার আগেই ঘরের ভেতরে পানি পড়বে। শুধু আমি নই, আমার এলাকার অনেকেই একই সমস্যায় পড়েছেন। শিলাবৃষ্টিতে আমাদের ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।”

শিলাবৃষ্টির ফলে বোরো ধান, সবজি ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকেরা। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষক ও পরিবারগুলো সহায়তার আশায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর