1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে বিজিবির অভিযানে ভারতীয় মালটা জব্দ

জৈন্তাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১০১ বার পঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকায় বিজিবির বিশেষ টহল দলের অভিযানে ১৫৫ কার্টুন অবৈধ ভারতীয় মালটা জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৮টায় মেজর তাহামিদুল ইমাম (২৭ বীর) এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে এসব চোরাচালানকৃত ফল আটক করে। আটককৃত ফলের বাজার মূল্য আনুমানিক ৪ লক্ষ ৬৫ হাজার টাকা।

অবৈধভাবে ভারতীয় মালটা আমদানি ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। তারা হলেন—সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হেমু মাজর্টুল গ্রামের ড্রাইভার নাজিম (৩৫), সাথে থাকা সহকারী শিকার খাঁ গ্রামের মৃত ধনু মিয়ার ছেলে মোঃ রায়হান (১৭)।

আটককৃত ফলের মালিক মাইনুল নামে এক ব্যক্তি, যিনি সিলেট ফল মার্কেট-এ ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

বিজিবি জানায়, জব্দকৃত ১৫৫ কার্টুন মালটার প্রতিটির ওজন ১৫ কেজি করে, যা মোট ২৩২৫ কেজি। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামাল ও আটককৃতদের জৈন্তাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়দের দাবি, সীমান্তপথে অবৈধ চোরাচালান রোধে বিজিবির এমন কঠোর অভিযান নিয়মিত পরিচালনা করা উচিত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর