1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ইফতার মাহফিল

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৯৭ বার পঠিত

বোরো আবাদের বাম্পার ফলন, প্রকৃতির আনুকূল্য লাভ ও সর্বক্ষেত্রে সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পালনের মধ্যে দিয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল হয়েছে।

শনিবার (১৫ মার্চ) বিকেলে সার্কিট হাউস মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিল হয়। ইফতার মাহফিলে অংশগ্রহনকারী বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিগণকে স্বাগত জানান জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

এসময় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির, অতিরিক্ত জেলা ও দায়রা জজ কামাল খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, জেলা পুলিশ সুপার তোফায়েল আহমেদ, জেলা সিভিল সার্জন ডা. জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটনশাহ্ জামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিরোধা রানী রায় ও সুনজিত চন্দ, বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুল মোমেন, জেলা জামায়াতে আমীর তোফায়েল আহমদ খান, নায়েবে আমীর মোমতাজুল হাসান আবেদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট শেরেনুর আলী, এডভোকেট জিয়াউর রহীম শাহীন, ইসলামী আন্দোলন জেলা শাখা সভাপতি মুফতি শহিদুল ইসলাম পলাশী, সাধারণ সম্পাদক মাও সোহেল আহমদ, জেলা জমিয়তুল উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাও তৈয়্যিবুর রহমান চৌধুরী, জেলা খেলাফত মজলিশের সভাপতি মুফতি আজিজুল হক, বিশিষ্ট ব্যবসায়ী নেতা জিয়াউল হক, দেওয়ান গণিউল সালাদীন, ,দৈনিক সুনামকন্ঠ সম্পাদক বিজন সেন রায়, দৈনিক সুনামগঞ্জের খবর সম্পাদক পংকজ কান্তি দে, সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল হেলাল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা শাখার সাধারণ সম্পাদক হাসান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ রমজান, বৈষম্যবিরোধী আন্দোলন জেলা শাখা আহবায়ক ইমন দ্দোজা আহমদ, সদস্য সচিব মেহেদী হাসান সাকিব প্রমুখ।

এছাড়া জেলার বিভিন্ন দপ্তর প্রধানগন, রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবী ও জুলাই বিপ্লবে আহত বিপ্লবীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন ইফতার মাহফিলে অংশ নেন। ইফতার পূর্ববর্তী সময়ে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মুনাযাতে অংশ নেন সমবেত অতিথি ও মুসল্লীয়ানগন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর