
জৈন্তাপুর উপজেলা জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) বিকাল ৩টায় উপজেলা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা জামায়াতের সেক্রেটারি রফিক আহমেদের সঞ্চালনায় ও উপজেলা জামায়াতের সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান সিলেট ৪ আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদিন,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
বিশেস অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক আমীর নাজমুল ইসলাম,সাবেক আমীর আনোযারুল আম্বিয়া,বিএনপির সহসভাপতি আব্দুস শুকর (নেতা শক্কুর) জৈন্তাপুর শ্রমিক কল্যাণের সভাপতি শামীম আহমদ,ইসলামি আন্দোলনের জৈন্তাপুর উপজেলা শাখার সহসভাপতি মাও আব্দুল মালিক,সেক্রেটারি আব্দুস সালাম, নিজপাট ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম,সেক্রেটারি সুহেল আহমদ, জৈন্তাপুর ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম, চারিকাটা ইউনিয়নের সভাপতি কামাল আহমদ, দরবস্ত ইউনিয়নের সভাপতি রিয়াজুল ইসলাম, ফতেহপুর ইউনিয়নের সভাপতি হাফিজ কামরুল ইসলাম বাবর,
যুব আন্দোলনের থানা সেক্রেটারি জামিল বিন মুজাফফর। মাস্টার তাজুল হাসান,মামানুল ইসলাম, রহমত আলী আলমগীর হোসেন,জালাল আহমেদ,মাষ্টার ইমরান আহমদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শফিকুল ইসলাম,জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম,অনলাইন প্রেসক্লাবের সভাপতি মইনুল মুরসালিন রুহেল, প্রেসক্লাব সদস্য মীর শুয়েব আহমেদ,অনলাইন প্রেসক্লাবের সদস্য মুরাদ হাসান, ইমাম উদ্দিন।
এ সময় প্রধান অতিথি আলহাজ্ব জয়নাল আবেদিন বলেন রমজানের তাৎপর্য ও আত্মশুদ্ধির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। জাতীয় পরিস্থিতি নিয়েও মতামত প্রকাশ করেন এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।