1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ভারত ম্যাচ নিয়ে সিলেটি ভাষায় যা বললেন হামজা

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১১৭ বার পঠিত

হামজা চৌধুরীর আগমনে দেশের ফুটবল নিয়ে নতুন স্বপ্ন দেখছেন দর্শকরা। তাই এই তারকা ফুটবলারকে বরণ করে নিতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হয়েছে তারা। আর দেশের মাটিতে পা রেখেই তার অভিষেক ম্যাচে জয় এনে দেওয়া কথা জানিয়েছেন এই হামজা।

সোমবার (১৭ মার্চ) সকালে হামজার আগমন উপলক্ষে সিলেট বিমানবন্দর এলাকায় নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এসবের মাঝেও বিপুল পরিমাণ ফুটবল ভক্ত হাজির হন ওই এলাকায়। ব্যানার, প্ল্যাকার্ড দিয়ে তারা হামজার নামে স্লোগান তুলেন।

স্লোগান আর করতালির মাঝেই সংবাদ মাধ্যমের সামনে হাজির হন তিনি। তার কাছে শুরুতে ইংরেজিতে প্রত্যাশার কথা জানতে চান এক সাংবাদিক। হামজার উত্তরের পর দাবি ওঠে বাংলায় কথা বলার।

পরে স্থানীয় সিলেটি ভাষায় তিনি বলেন, ‘ইনশাল্লাহ আমরা উইন খরমু। আমি কোচ হ্যাভিয়ের কাভরেরার লগে মাতছি বহুত্তা। আমরা উইন খরিয়া প্রগ্রেস করতাম ফারমু। (ইনশাল্লাহ আমরা জিতব। আমি কোচ হ্যাভিয়ের কাবরেরার সঙ্গে অনেক কিছু আলাপ করেছি। আমরা জিতে পরের ধাপে যেতে পারব)।’

দীর্ঘ কয়েক বছরের প্রক্রিয়া শেষে গত বছর বাংলাদেশের হয়ে খেলার অনুমোদন পান হামজা। আগামী ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাইতে ভারতের বিপক্ষে অভিষেক হবে এই তারকার। এই ম্যাচটি খেলতেই তিনি দেশে এসেছেন।

সিলেট বিমানবন্দর থেকে গাড়ি যোগে হামজা যাবেন হবিগঞ্জের বাহুবলে স্নানঘাট গ্রামে। সেখানে তার বাবার বাড়ি। পরিবারের সবাইকে নিয়ে গ্রামে কাটাবেন এক রাত।

তার আগমণ উপলক্ষে ওই এলাকা পুরো সেজে উঠেছে। স্থানীয় এলাকায় এতিমদের নিয়ে ইফতার মাহফিল করার পর মঙ্গলবার ঢাকায় আসবেন হামজা। একদিন অনুশীলনের পর বাংলাদেশ দলের সঙ্গে শেফিল্ড ইউনাইটেড তারকা যাবেন শিলং।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর