1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

রাবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড আপাতত স্থগিত

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৩৫ বার পঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড আপাতত স্থগিত করা হয়েছে। আবার ডাউনলোড শুরু হবে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরু হওয়ার তিন দিন আগে।

সোমবার (১৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম।

আইসিটি সেন্টারের পরিচালকের সঙ্গে কথা বলে জানা গেছে, যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি, তাদের আবার সুযোগ দেওয়া হবে। সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরু হওয়ার তিন দিন আগে আবার সুযোগ দেওয়া হবে। অর্থাৎ যারা ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার্থী, তারা আগামী ৯, ১০, ও ১১ এপ্রিলে ডাউনলোড করতে পারবেন। ‘এ’ ইউনিটের ক্ষেত্রে ১৬, ১৭ ও ১৮ এপ্রিল এবং ‘সি’ ইউনিটের ক্ষেত্রে ২৩, ২৪ ও ২৫ এপ্রিলে ডাউনলোড করতে পারবেন।

অধ্যাপক ছাইফুল ইসলাম বলেন, প্রবেশপত্র ডাউনলোড আপাতত স্থগিত করা হয়েছে। তবে যারা ডাউনলোড করতে পারেননি, তাদের চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। আবার ডাউনলোডের সময় দেওয়া হবে। সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরু হওয়ার তিন দিন আগে আবার সুযোগ দেওয়া হবে।

তথ্যমতে, আগামী ১২ এপ্রিলে ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা৷ ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা হবে ১৯ এপ্রিল ও ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ এপ্রিল। বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরে ভর্তি পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। সময় থাকবে এক ঘণ্টা। প্রতি চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষায় এসএসসি-এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ওপর কোনো নম্বর থাকছে না। এ ছাড়া ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) পাওয়া যাবে।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চূড়ান্তভাবে ভর্তি পরীক্ষায় নির্ধারণ হওয়া প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই নির্ধারিত সময়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে।www.ru.ac.bd admission এই ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর