1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে মাদকের ছড়াছড়ি

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১০৬ বার পঠিত

সুনামগঞ্জ সীমান্ত এলাকা, পৌর শহরসহ বিভিন্ন উপজেলা জুড়ে হাত পাতলেই মিলছে মদ, ইয়াবা ও গাঁজা। মাদকের বিষাক্ত ছোবলে পড়ে ধ্বংস হচ্ছে উঠতি বয়সের কিশোর ও যুবকরা। ঈদুল ফিতরকে ঘিরে নড়েচড়ে বসেছে মাদক ব্যবসায়ীরা। পৌর শহরসহ জেলা জুড়ে এখন মাদকের ছড়াছড়ি। এতে শহরসহ গ্রামের সচেতন অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

জানা যায়, ঈদকে ঘিরে জেলার ছাতক, দোয়ারাবাজার, তাহিরপুর ও মধ্যনগর সীমান্তের বিভিন্ন স্পট দিয়ে দেদারছে আসছে মাদকদ্রব্য। এসব স্পটে মাদককারবারিরা এখন তৎপর। মদ, ইয়াবা, গাঁজা, নাসির বিড়ি এখন জেলা জুড়ে সয়লাব। সম্প্রতি সীমান্ত জুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে মাদকাসক্তের সংখ্যা ও মাদক বিক্রেতা। অনেকটা প্রকাশ্যে বিক্রি হচ্ছে এসব মরণ নেশা। দিন রাতে মাদকসেবীরা বাজারে-রাস্তাঘাটে অশ্লীল ভাষায় পথচারীদের বিরক্ত করলেও ভয়ে কেউ প্রতিবাদ করছেন না।

সীমান্তে দায়িত্বরত বিজিবি- পুলিশ মাঝে মধ্যে মদ-ইয়াবার চালান জব্দ করলেও এর সঙ্গে জড়িত অধিকাংশকেই গ্রেপ্তার করতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী। বড়ছড়া এলাকার বাছির মিয়া বলেন, মাদক পাচারের নিরাপদ রুট হিসেবে তাহিরপুর সীমান্তের বাগলী, লামাকাট, জঙ্গলবাড়ী, ছাড়াগাঁও, বাঁশতলা, লালঘাট, লাকমা, টেকেরঘাট, বড়ছড়া, রজনী লাইন, চাঁনপুর, বারেকটিলা, লাউড়েরগড়, সায়েদাবাদ সীমান্ত দিয়ে ওপার থেকে এপারে আসছে মাদক। পরে এসব মাদক উপজেলার বাদাঘাট, কাউকান্দি, বালিয়াঘাট, দুধের আউটা, শ্রীপুর, আনোয়ারপুর, বালিজুড়ি, একতা, জনতা বাজার, বড়ছড়া, লাকমা, টেকেরঘাট, চাড়াগাঁও, কলাগাঁও, জঙ্গলবাড়ি, লামাকাটা, বাগলিসহ জেলার বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করছে মাদককারবারিরা।

দোয়ারাবাজারের করিম মিয়া জানান, পুলিশ, বিজিবি ও ডিবি ছোটখাটো মাদক বিক্রেতা আটক করে আদালতে প্রেরণ করলেও কয়েকদিন পর জামিনে বের হয়ে আবারো পুরনো ব্যবসায় সক্রিয় হচ্ছে তারা। এবার ঈদকে সামনে রেখে তাদের ব্যবসার ধরন পরিবর্তন করেছে। জেলার প্রবীণ সাংবাদিক রওনক বখত জানান, পৌর শহরের আরেফিন নগর, বড়পাড়াসহ বিভিন্ন পয়েন্টে মাদকসেবীরা এখন মাথা ছাড়া দিয়ে উঠেছে। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মাদকসেবীরা মাদকসেবন করে মাতলামি করে। আগে এসব স্পটে নিয়মিত পুলিশের টহল হতো, কিন্তু এখন পুলিশের টহল দেখা যায় না। যার ফলে পৌর শহরে মাদক মাথা ছাড়া দিয়ে উঠেছে।

সুনামগঞ্জ ২৮- বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, ঈদকে সামনে রেখে বিজিবি সীমান্ত এলাকায় তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় মাদক জব্দ করা হচ্ছে এবং মামলা দেয়া হচ্ছে। মাদক বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীসহ সীমান্তের সচেতন মানুষকে এ বিষয়ে এগিয়ে আসতে হবে। তাহলেই মাদকের মহামারি লাগাম টানা যাবে। সুনামগঞ্জ পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ বলেন, মাদকের সঙ্গে কোনো আপস নাই। মাদক বন্ধে পুলিশকে কড়া নির্দেশনা দেয়া হয়েছে। এসবের সঙ্গে যদি কোনো পুলিশ সদস্য জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর